শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিনামুল্যে কৃষি সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০১৭ ইং
জীবননগরে বিনামুল্যে কৃষি সামগ্রী বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে বিনামুল্যে দরিদ্র চাষীদের মাঝে বীজ, সার ও ফেরোমন ফাঁদ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৬শ ৫০ জন কৃষকের মাঝে আউশ, নেরিকা আউশ ৫০ জন ও কুমড়া জাতীয় ফসলের ফেরোমন ফাঁদ প্রনোদনা কর্মসুচির আওতায় বিনামুল্যে চাষীদের মাঝে ৫ কেজি বীজ ,ইউরিয়া সার ২ ০কেজি ,ডিএ পি ১০ কেজি ,এম ও পি ১ ০ কেজি  সেচ বাবদ ৪শত টাকা এবং আগাছা দমন বাবদ ৪শত টাকা ও ফেরোমন ফাঁদ বিতারণরে মধ্যে দিয়ে  উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ হাজী আলী আজগার টগর এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত