আলমডাঙ্গায় মায়ের বিরুদ্ধে মেয়ের পাল্টা সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
০৪-১২-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বক্সিপুরে মায়ের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন মেয়ে ফুলি খাতুন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আলমডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মায়ের নিকট হতে প্রতরণা করে জমি লিখে নেওয়ার কথা ভিত্তিহীন দাবি করে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমেনা খাতুনের মেয়ে ফুলি খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মা আমেনা খাতুনকে তিনি দেখা শোনা করতেন। ১২ বছর আগে তাঁর মা জমি রেজিস্ট্রি করে দিতে চাইলে অন্য ভাইবোনদের প্রত্যেককে ১৫ হাজার টাকা দিলে আমার মা ২০০৯ ইং সালে আলমডাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসে এসে আমাকে ৬ শতক ৭২ পয়েন্ট জমি সুস্থ শরিরে সজ্ঞানে রেজিষ্ট্রি করে দেন। আমি গত ১২ বছর যাবৎ ওই জমিতে মাকে নিয়ে বসবাস করছি। আমার মাকে বসবাসের জন্য একটি ঘর নির্মান করে দিয়েছি। দীর্ঘ ১২ বছর আমার দুই ভাই ও বোন কেউ মাকে দেখে না, খোর পোষও দেয়না।
সম্প্রতি গত কয়েকদিন আগে আমার দুই ভাই ও ছোট বোন ও তার স্বামী আমাদের বাড়িতে এসে মাকে জমি ভাগ করে দিতে বলে। কিন্ত সে সময় তাঁরা জমি বাবদ প্রত্যেকে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা নিয়েছিল। আমি অন্য ভাইবোনেদেরকে তাঁদের অংশের টাকা দিয়ে জমি লিখিয়ে নিয়েছি। এখন কেন জমির বাগ হবে এ কথা বল্লে আমার ছোট ভাই ও তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে আমাকে হত্যার হুমকি দেয়। তাঁরা আমার মাকে জমি না দিলে মামলা করবে বলে হুমকি দেয়, এবং তারা গত ৩০ তারিখে আমার মাকে দিয়ে আমার ও আমার স্বামীর বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য প্রদান করছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট এ ঘটনার তদন্ত পূর্বক যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
কমেন্ট বক্স