শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক : পুরস্কার বিতরণী ও ভোজ অনুষ্ঠান সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক : পুরস্কার বিতরণী ও ভোজ অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং ভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চাঁদমারি মাঠ সংলগ্ন স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাসুদ উজ জামান। আলোচনাসভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত