বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২০ ইং
কালীগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগিতায় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভিন। দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলাতে সিনিয়র গ্রুপে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, এ অ্যান্ড এফ মহিলা কলেজ ও শহীদ নুর আলী কলেজ এবং সরকারি নলডাঙ্গা ভূষন স্কুল, বালিয়াডাঙ্গা এম এস কোলা ইউনাইটেড, রোস্তম আলী মাধ্যমিক, মোচিক বিদ্যালয়, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়াও বিশেষ গ্রুপে আর্টস টেকনিক্যাল ক্লাব ও কালীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে আরও দুটি ক্লাব অংশ নেয়। মেলার অংশগ্রহণকৃতদের মধ্যে বিচারকদের রায়ে সিনিয়র গ্রুপে মাহতাব উদ্দিন কলেজ, জুনিয়র গ্রুপে বারিয়াডাঙ্গা স্কুল ও বিশেষ গ্রুপে কালীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রথম স্থান অধিকার করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ