বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাক্টর-পাখিভ্যান সংঘর্ষে পান ব্যবসায়ীসহ তিনজন আহত

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় ট্রাক্টর-পাখিভ্যান সংঘর্ষে পান ব্যবসায়ীসহ তিনজন আহত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল হক ফিলিং স্টেশনের নিকটবর্তী স্থানে ট্রাক্টর ও পাখিভ্যান সংঘর্ষে পান ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার যুগীরহুদা গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে পান ব্যবসায়ী শাহাবুল (৫০), একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে পাখিভ্যান চালক রমজান আলী (৪৫)-সহ বেশ কয়েকজন মিলে আলমডাঙ্গা পান বাজারে আসছিলেন। একই দিক থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামের ওমর আলীর ছেলে ট্রাক্টর চালক আবু শামা আলমডাঙ্গা বন্ডবিল হক ফিলিং স্টেশনের নিকটবর্তী স্থানে সাইড নিতে যায়। এ সময় ট্র্যাক্টর বেধে পাখিভ্যান যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ