বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিভিন্ন মামলায় এক নারীসহ ১৪ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২০ ইং
গাংনীতে বিভিন্ন মামলায় এক নারীসহ ১৪ আসামি গ্রেপ্তার
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন নারী আসামি রয়েছেন। এসব আসামিদের গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশের বেশ কয়েকটি টিম এ অভিযান চালায়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি আদেশ জারি করেন। এ আদেশ বলে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জিআর ৮ জন ও সিআর মামলার ৬ জন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ