আলমডাঙ্গায় মেয়র প্রার্থী হাসান কাদির গনুর পথসভা
- আপলোড তারিখঃ
২৭-১১-২০২০
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে পথসভা করেছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর এলাকার চারতলা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো শেষ হয়নি, ‘মহামারি করোনার কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে। আলমডাঙ্গা পৌরসভায় এখনো অনেক রাস্তা, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ মহামারি করোনার কারনে আটকে আছে। আমি পৌর এলাকার বাকি উন্নয়নমূলক কাজগুলো শেষ করতে চাই। আপনারা আগামী পৌর নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাকি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বাস্তবায়নের সুযোগ দিন।’ এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, প্রশান্ত বাবু, দীলিপ চৌধুরী, মনি ঠাকুর, মিন্টু, সফি, সাকিব, সোহেল, পাপ্পু, রাহুল রাজ প্রমুখ।
কমেন্ট বক্স