সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে আ.লীগ আয়োজিত :বড়বলদিয়ায় শোকসভা সফলে প্রস্তুতিসভা
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০১৭
ইং
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ মাঠে আগামী ১০ এপ্রিল বিকেল তিনটায় অনুষ্ঠিতব্য শোকসভায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আগমন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সামগ্রিক বিষয়ে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। এ সময় হতাহতদের পরিবারের সদস্যসহ আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, মুকুল মিয়াজী, আব্দুর রাজ্জাক-২, যুবলীগ নেতা হুকুম আলী, স্বপন ও মিঠুসহ বড়বলদিয়া গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স