বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উদ্ধার হলো এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২০ ইং
উদ্ধার হলো এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ধানখেতের মোটর হাউজে আটকা পড়েছে দুটি বিষধর কালাচ সাপ। ইংরেজিতে এ সাপের নাম কমন ক্রেইট। গোখরা বা কিং কোবরার থেকেও বিষধর এ সাপ উদ্ধারে আসছেন চট্টগ্রাম ভেনম রিচার্স সেন্টারের ২ কর্মকর্তা। রিচার্স সেন্টারের বোরহান বিশ্বাসের নেতৃত্বে ২ কর্মকর্তা আসছেন। গতকাল বুধবার বিকেলে স্থানীয়রা এ সাপ দেখতে পায় শৈলকুপার চতুড়া গ্রামের ধানখেতের মোটর হাউজে। কর্মকর্তারা আশা করছেন, রেস্কিউ করা গেছে ভেনম রিচার্স সেন্টারে এন্টিভেনম তৈরির কাজে ব্যবহার করা যাবে। ঝিনাইদহের শৈলকুপার যুবক নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আবির হাসান খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিশ্চিত হন সাপ দুটি বিষধর। যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। তিনি জানান, স্থানীয়ভাবে এ প্রজাতির সাপকে কালাচ বলা হয়। তবে ঝিনাইদহসহ এ অঞ্চলে এ সাপ কে কাননবোড়া বলা হয়ে থাকে। এই জাতীয় সাপের ফনা থাকে না, দেখতে কালোর উপরে সাদা রিং থাকে। রিংগুলো গলার নীচ থেকে লেজ পর্যন্ত হয়। এই সাপে কামড়ালে অন্যতম বৈশিষ্ট্য হলো- ভুক্তভোগীরা তেমন বুঝতে পারে না। এরা ইঁদুর বা খাবারের খোঁজে লোকালয়ে মানুষের ঘরে চলে আসে আর ঘুমন্ত মানুষ বেশি কামড়ের শিকার হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ