বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নাগরিক পয়ঃনিষ্কাসন ব্যবস্থাপনার সর্বস্তরে নারীদের অংশগ্রহণ-বিষয়ক কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২০ ইং
মেহেরপুরে নাগরিক পয়ঃনিষ্কাসন ব্যবস্থাপনার সর্বস্তরে নারীদের অংশগ্রহণ-বিষয়ক কর্মশালা
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার আয়োজনে প্রাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় দিনব্যাপী ‘নাগরিক পয়ঃনিষ্কাসন ব্যবস্থাপনার সর্বস্তরে নারীদের অংশগ্রহণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনাযতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্টিক্যাল এ্যাকশন প্রেগ্রামের সিনিয়র জেন্ডার স্পেশালিস্ট ড. সেলিনা ফেরদৌস, মিউনিসিপাল কোঅডিনেটর ইশরাত হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। কর্মশালায় পৌরসভার কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ