বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর কলাইডাঙ্গায় হাসুয়ার কোপে কৃষক জখম

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২০ ইং
মেহেরপুর কলাইডাঙ্গায় হাসুয়ার কোপে কৃষক জখম
প্রতিবেদক, বারাদী: মেহেরপুরের কলাইডাঙ্গায় লুৎফর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মেন্দির মাঠে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত লুৎফর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। লুৎফর রহমানের জখম গুরুত্বর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। লুৎফর রহমান কলাইডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার মৃত শাহেদ আলীর ছেলে। জানা যায়, লুৎফর রহমান তাঁর এক খণ্ড জমিতে ঘাষ চাষ করেন। কিন্তু প্রতিদিন রাতে তাঁর জমির ঘাষ কেউ চুরি করে নিয়ে যায়। গত শনিবার রাতে লুৎফর রহমান তাঁর ঘাষ খেতের পাশে লুকিয়ে বসে থাকে। রাত ৯টার দিকে কলাইডাঙ্গা গ্রামের ঘরজামাই নবীছদ্দীন (৬০) জমিতে এসে চুরি করে ঘাস কাটতে শুরু করে। এ সময় ঘাষ চোর নবীছদ্দীনকে ধরতে গেলে নবিছউদ্দীন লুৎফর রহমানকে কুপিয়ে জখম করে। প্রত্যক্ষদর্শী নুরুল বলেন, ‘আমি ইটের ভাটার ডিউটিতে এই পথ দিয়ে যাচ্ছিলাম। বাঁচাও বাঁচাও চিৎকারে শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। যেয়ে দেখি নবীছদ্দীন হাঁসুয়া নিয়ে তেড়ে নিয়ে বেড়াচ্ছে রক্তাক্ত জখম লুৎফরকে। চিৎকার চেচামেচিতে আরও কয়েকজন ছুটে এলে আমরা লুৎফরকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। পরে খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প টুআইসি এএসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ