বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের প্রচারণা অব্যাহত

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের প্রচারণা অব্যাহত
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রিবার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনে রশিদ-শাহান প্যানেল দামুড়হুদা উপজেলায় ভোটারদের সাথে মতবিনিময় ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। গতকাল রোববার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করে রশিদ-শাহান প্যানেলের প্রার্থীরা। রেডক্রিসেন্ট নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. মোল্লা আব্দুল রশিদ, সেক্রেটারি পদে শহীদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, খলিলুর রহমান ও হাফিজুর রহমান হাপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসময় নির্বাচনে প্রার্থীরা আজীবন সদস্য দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনার সাবেক পৌর মেয়র মহিদুল ইসলাম, পারকৃঞ্চপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, ব্যবসায়ী মাহবুবুল হক খোকন, নুরুল আলম বাকু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, শফিকুল কবীর ইউসুফ, একরামুল হক, নওশাদ আলী, কার্পাসডাঙ্গায় ডা. আবুল কাশেম, আব্দুল কাদের, আশরাফুল আলম, হেলাল উদ্দিন, জগন্নাথ বসু, কোমরপুরের শামসুল আলম, মো. আলাউদ্দিন, মুন্সীপুরের শহিদুল ইসলাম সরদার ও কুতুবপুরের মেহের আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে রেডক্রিসেন্ট উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রশিদ-শাহান প্যানেলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ