বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিরা-মুক্তা-মানিকের হাসির ঝিলিক মারুফার আগামী স্বপ্ন

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২০ ইং
হিরা-মুক্তা-মানিকের হাসির ঝিলিক মারুফার আগামী স্বপ্ন
আওয়াল হোসেন: হিরা, মুক্তা, মানিকসহ তিনটি বাচ্চাকে এক সাথে লালন-পালন করতে হিমশিম খাচ্ছেন মরুফা খাতুন। একজন মাকে যখন একটি বাচ্চাকে লালন-পালন করতে হিমশিম খেতে হয়, সেখানে মারুফা খাতুন দিব্বি এক সাথে লালন-পালন করছেন তাঁর তিন বাচ্চাকে। ৬ মাস আগে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী মারুফা খাতুন চুয়াডাঙ্গা ডা. জিন্নাতুল আরার ক্লিনিকে এক সঙ্গে চারটি বাচ্চা প্রসব করেন। এদের মধ্যে এক দিন পর একটি বাচ্চা মারা যায়। বাকি তিনটি বাচ্চা এখনো সুস্থ আছে। মারুফার শাশুড়ী সুরাতন বেগমসহ পরিবারের সদস্যরা শিশু তিনটিকে লালন-পালন করতে সার্বক্ষণিক সহযোগিতা করে আসছেন। এ তিনটি বাচ্চা লালন-পালন করতে কষ্ট হলেও মারুফার স্বামী-শাশুড়ী, পরিবারসহ এলাকাবাসী তাদেরকে নিয়ে বেশ খুশি। এ তিনটি বাচ্চা জন্ম নেওয়ার বছর খানেক পূর্বে মারুফা মুজিবনগর বল্লবপুর হাসপাতালে একসাথে আরও তিনটি বাচ্চা প্রসব করে। এদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে শিশু। বাচ্চা তিনটি হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার ৯ দিন পর মারা যায়। এরপর এক বছর তিন মাসের মাথায় আবার ৪টি বাচ্চা প্রসব করেন মারুফা খাতুন। এদের মধ্যে একটি বাচ্চা মারা গেলেও বর্তমানে হিরা, মুক্তা ও মানিক মায়ের কোল আলো করে বেড়ে উঠছে। হিরা, মুক্তা ও মানিকের হাসির ঝিলিক মারুফা সকল কষ্টকে ভুলিয়ে দেয়। প্রতিবেশীরা সকলেই হিরা, মুক্তা ও মানিককে কোলে তুলে নিয়ে আদর করে। সকলে আর্শিবাদ নিয়ে বেঁচে থাক দুই বোন ও এক ভাই হিরা, মুক্তা মানিক।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ