বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-মুজিবনগর সড়কের গলাইদড়ি বেইলি সেতু চরম ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়ার শঙ্কা!

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২০ ইং
দর্শনা-মুজিবনগর সড়কের গলাইদড়ি বেইলি সেতু চরম ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়ার শঙ্কা!
দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়কের গলাইদড়ি বেইলি সেতু দিয়ে চরম ঝুঁকি নিয়ে যানবহন ও জনসাধারণ চলাচল করছে। যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় জনসাধারণ। বিগত ১৯৯৫ সালের ২রা অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী আলী আহমেদ (বীর বিক্রম) সেতুটির উদ্বোধন করেন। এর বেশ কিছু বছর পরে গলাইদড়ি সেতুটির পাটাতন জরাজ্বীর্ণ হয়ে পড়লে জোড়াতালি ও পট্টি দিয়ে কোনো মতে চলাচলের উপযোগী করে সড়ক বিভাগ। এই সেতু দিয়ে ভারী যানবহন চলাচল করার সময় সেতুটি ঝুকিপূর্ণভাবে নড়ে। বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। এদিকে, গত বছর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এই সেতু দিয়ে ১০ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু বিষয়টি পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় এ নির্দেশনা অমান্য করে করে ২৫-৩০ টন মালামাল ভর্তি ট্রাক পাট, রড, বালি, পাথরসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করছে। ফলে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে দর্শনা-মুজিবনগর সড়কে জনসাধরণ ও যানবাহন চলাচল ব্যহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে ধারণা করছেন সাধারণ জনগণ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ