বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাখিদের অভয়াশ্রম ঘোষণা

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাখিদের অভয়াশ্রম ঘোষণা
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পাখিদের নিরাপদে বসবাসের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পাখিদের নিরাপদে বসবাসের জন্য বাগানে অভয়াশ্রমের উদ্বোধন করা হয়। শিকড় সমাজকল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্ঠা ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু। শিকড় সমাজকল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সাংবাদিক চাষি রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ, শিকড় সমাজকল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লাবনী, সদস্য সাদিয়া, মিম, রমজান, ওমর ফারুক, রিয়াজ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ