বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভাকে নিয়ে ব্যতিক্রম চিন্তা আছে

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গা পৌরসভাকে নিয়ে ব্যতিক্রম চিন্তা আছে
মাস্টারপাড়ায় উঠান বৈঠকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু উঠান বৈঠক করেছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় তিনি এ উঠান বৈঠক করেন। উঠান বৈঠককালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার কোনো পাড়া অবহেলিত থাকবে না। প্রত্যেকটি এলাকায় উন্নয়নমূলক কাজ হয়েছে এবং চলমান আছে। আমার চুয়াডাঙ্গা পৌরসভাকে নিয়ে এক ব্যতিক্রমী চিন্তা আছে। আধুনিকতার অনন্য উদাহরণ হবে চুয়াডাঙ্গা পৌরসভা। সাধারণ মানুষের সেবার মান আমি দায়িত্বে আসার পর বৃদ্ধি করেছি অনেক বেশি। আগের মতো অবস্থা আর নেই পৌরসভায়। আগে মানুষ গেলে ধাক্কা খেয়ে আসত। এখন গেলে চা খেয়ে আসে। আমি পৌরসভার সেবক হিসেবে কাজ করেছি। সাধারণ মানুষ হিসেবে নিজেকে ভেবেছি। আর সেই সাধারণ মানুষের মতোই কাজ অন্য একজন সাধারণ মানুষকে ভালো এবং উন্নত সেবা দেওয়ার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, ‘আপনার একটি ভোট অনেক মূল্যবান। সেই ভোট দেওয়ার আগে একজন মেয়র হিসেবে কেমন মানুষ আপনারা চান, বারবার ভাববেন। সাধারণ মানুষ একজন মেয়রের কাছে মন খুলে কথা বলতে চাই। ভালো ব্যবহার এবং আচরণ চাই। কমপক্ষে মেয়রের মিথ্যা আর খারাপ ব্যবহার কেউ চায় না। কেউ কেউ আছে ক্ষণকালের জন্য, কিছু পাবার আশায় ভালো ব্যবহার করছে। কিন্তু আপনারা তাঁদের আগের ব্যবহার ভুলে যাবেন না। কাক্সিক্ষত সেই জিনিসটি পাওয়া হয়ে গেলেই তাঁরা নিজেদের আসল রূপে চলে আসবে। তাই সিদ্ধান্ত আপনার, তবে আমার আপনাদের কাছে একটায় চাওয়া, অবশ্যই ভেবে ভোট দিবেন। তুলনা করবেন, আগের এবং বর্তমান পরিস্থিতির। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, স্থানীয় বাসিন্দা মতি, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সদস্য সেলিম উদ্দীন পিণ্টু, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাওরাত প্রমুখ। উঠান বৈঠকটির সার্বিক আয়োজনে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজন, শাকিল, আকাশ, সাকিব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ