মুজিবনগর স্মৃতিসৌধে ব্যারিস্টার সুমনের পুস্পমাল্য অর্পণ
- আপলোড তারিখঃ
২২-১১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেছেন। গতকাল শনিবার ব্যারিস্টার সুমন মুজিবনগর স্মৃতিসৌধ পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, আব্দুল্লাহ আল মামুন, কাজল শেখ, রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স