বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে উথলীতে প্রতিবাদ সভা

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২০ ইং
ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে উথলীতে প্রতিবাদ সভা
প্রতিবেদক, উথলী: ফ্রান্স সরকার কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সম্পর্কে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জীবননগর উপজেলার উথলী গ্রামে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে প্রতিবাদ সভা ও মিছিল নিয়ে বের হয়ে উথলী গ্রামের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন মুসল্লীরা। প্রতিবাদ সভায় বিভিন্ন মাদ্রাসা ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। ঘৃণা ও প্রতিবাদ সভা শেষে করোনাভাইরাসের থেকে রক্ষা ও বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ