বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২০ ইং
আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই
চুয়াডাঙ্গার হাজরাহাটিতে উঠান বৈঠকে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেছেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে যোগ্য দক্ষ ও শিক্ষিত মানুষকে চেয়ারে বসান। তাহলে পৌরসভাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে। আমাকে পেছনে ফেলে দেবেন না। আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে পথ চলতে চাই। পৌর উন্নয়নে আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলব।’ গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড হাজরাহাটি শাহিন মোড়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আপনারা জানেন আর এক মাস পরেই পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ। একজন যোগ্য ও দক্ষ মানুষকে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচন করবেন, নেতা নির্বাচন করবেন। যে কাজ করতে জানে, সেই মানুষকেই আপনাদের ভোট দিতে হবে। সেই মানুষকে যদি আপনারা ভোট দেন, তাহলে আজকের মতো অবস্থা হবে না। সে জন্য আপনাদের কাছে আমরা বলি আমরা কাজ করা মানুষ, দক্ষ মানুষ, আমরা যোগ্য মানুষ। কিন্তু আমরা বললে তো হবে না, বলতে হবে পাবলিকের, বলতে হবে জনগণের, বলতে হবে আমার ভাই-বোনদের, বলতে হবে আমার মা-বোনদের। সবাইকে এক কাতারে মাপা যাবে না। পাঁচজন মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, তাদের মধ্যে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। সেই সক্ষমতা আপনাদের থাকতে হবে বা শুনতে হবে বা তাদের সম্পর্কে জানতে হবে।’ টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আমি যখন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র হয়েছিলাম আপনাদের ভোটে, আপনারা জানেন এই গ্রামের প্রভীদ উন্নয়ন সাধন করেছিলাম। এই গ্রামে আমি রাস্তাঘাট, ড্রেন, আলোর ব্যবস্থা করেছিলাম, পানি শোধনাগার একটি পাম্প করেছিলাম। হাজরাহাটি গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের মানুষ অনেক শান্তিপ্রিয়, এই গ্রামের মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো উচ্চআকাক্সক্ষা নেই, শুধু তারা ভালো করে বাঁচতে চাই, ভালো করে চলতে চাই, নাগরিক সেবা নিতে চাই। সে জন্যই এই গ্রামে এতো কাজ আমি করেছিলাম। যে মানুষটি কাজ করে, যে মানুষটি কাজ জানে, যে মানুষটি কাজ করতে পছন্দ করে, তাকেই আপনাদের বিবেচনা করতে হবে। তবেই না একজন যোগ্য মেয়র হবে, তবেই না একজন যোগ্য নেতা নির্বাচন হবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমাদের একটা বৃহৎ অংশ। আপনারা পারলে একজন যোগ্য, দক্ষ, শিক্ষিত মানুষকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে পৌরসভায় বসিয়ে আপনার হাজরাহাটি গ্রামের সব উন্নয়ন কর্মকাণ্ড আবার শুরু হবে। তবেই আপনাদের ভোট দেওয়ার স্বার্থকতা আসবে। এই গ্রামে মানুষজনের কথা চিন্তা করে আমরা কিন্তু আপনাদের কাজে বেশি আগ্রহ প্রকাশ করি, আপনাদের কাজে আমরা বেশি মাথা ঘামায়, আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডকে স্বাগত জানায়। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি গ্রামের প্রায় সমস্ত রাস্ত-ঘাট খারাপ হয়ে গেছে, ড্রেন পরিস্কার হয় না। কিন্তু পাঁচ বছর আগে এই অবস্থা ছিল না। আমরা যখন পৌরসভার দায়িত্বে ছিলাম, তখন হাজরাহাটি গ্রামের পক্ত উন্নয়ন সাধিত হয়েছে। আজকে সেই উন্নয়নে ভাটা পড়েছে। আজকে মানুষ মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ভোট নিয়ে যেয়ে তারা আজকে হাজরাহাটি গ্রামে আসে না, কাজ করে না, মানুষ কী সমস্যায় আছে তারা দেখে না। তাই আগামী দিনে নির্বাচনে আপনাদের সহায়তা পেলে, পাশে থাকলে আমি উৎড়িয়ে যাব। আপনাদের কাছে প্রত্যাশা করছি। পৌরসভার নাগরিক সেবা ভালো হলে, সেখানে মানুষ যাবে। একজন ভালো মানুষকে নির্বাচিত করে এগিয়ে দেবেন সেই প্রত্যাশা করছি। আপনাদের কাছে, পরিবারের কাছে ও আত্মীয়-স্বজনদের কাছে ভোট প্রার্থনা করছি। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন হেলা, জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদি মিলি, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, ছন্দা, শম্পা, সাথী, খুকু, এলিজা ও গিনি। আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহাজামাল মুন্সি, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদ জোয়ার্দ্দার, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন, শান্ত, সাগর, হাসিবুল, তোতা, ইমরান, রুবেলসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ