গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আ. রহমানকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
২০-১১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ ও গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান মরহুম আব্দুর রহমানকে বাংলাদেশের পতাকা দিয়ে আচ্ছাদন ও ফুল দিয়ে শেষ বিদায় জানান।
এ সময় উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। গার্ড অব অনার প্রদান করেন গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম । সকাল সাড়ে নয়টা থেকে বীর মুক্তিযোদ্ধার জানাজার পূর্বমুহুর্ত পর্যন্ত তাঁর স্মৃতিচারণ ও জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা, তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এরপর জোড়পুকুরিয়া গ্রামের কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে চীর নিদ্রায় শায়িত করা হয়। মরহুমের জানাজা পরিচালনা করেন জোড়পুকুরিয়া হাই স্কুল জামে সসজিদের ঈমাম জামালউদ্দিন।
উল্লেখ্য: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্মপক্ষ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বেলা ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়।
কমেন্ট বক্স