বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনে দক্ষ, যোগ্য, শিক্ষিত ও কর্মপাগল মানুষের কথা বলবেন

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২০ ইং
নির্বাচনে দক্ষ, যোগ্য, শিক্ষিত ও কর্মপাগল মানুষের কথা বলবেন
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেছেন, ‘নির্বাচনে দক্ষ, যোগ্য, শিক্ষিত ও কর্মপাগল মানুষের কথা বলবেন। একবার আমি পরীক্ষা দিয়েছিলাম। সেটা কেমন দিয়েছিলাম, সেটা নিরুপণের দায়িত্ব আপনাদের। বর্তমানে পৌরসভার কী অবস্থা সেটাও ঢালি করেন। আপনার পরিবার, মহল্লা ও আত্মীয়-স্বজন সবাইকে ভোটের বিষয়ে বলবেন।’ গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এসব কথা বলেছেন। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী আজগার ফটিক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ খান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন বাবু, সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা বক্তব্য রাখেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান। সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধাদের কাছে ঋণী। আমরা ঋণী। দেশ মাতৃকার জন্য যারা যুদ্ধ করেছেন, তাঁদের কাছে বাঙালী জাতি ঋণী। এই চেতনাকে ধরে রাখতে হবে। মুক্তিযোদ্ধার চেতনা বিএনপির নেই। জামায়াতের তো নেইই। আপনারা ভোটের জন্য স্বজনদের কাছে বলবেন। আপনারা যতদিন বেঁচে থাকবেন, আমাদের ততদিন সাহস থাকবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ