বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাধুহাটিতে কৃষকের ১৫০টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২০ ইং
সাধুহাটিতে কৃষকের ১৫০টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সাধুহাটিতে নূর আলী নামের এক কৃষকের ১৫০টি আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে নূর আলী তাঁর বাগানের পরিচর্যা করতে যেয়ে দেখেন বাগানের সবগুলো গাছ মাটিতে পড়ে আছে। নূর আলী জানান, কেউ হিংসা করে তাঁর বাগানের সবগুলো আমগাছ কেটে ফেলে রেখে গেছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে বিচার দাবি করেন। খবর পেয়ে সাধুহাটি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন ঘোষ খোঁজখবর নেন। সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন দোষী ব্যক্তিদের শাস্তির দাবি এবং এ ঘটনার নিন্দা জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ