কালীগঞ্জে ৩ শ কৃষকের পাশে সোনার বাংলা ফাউন্ডেশন
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
কালীগঞ্জে পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন (ডঊঅচ) প্রকল্পের কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোনার বাংলা’ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত ২২ জন সাংবাদিক অংশ নেন। সভা শেষে সাংবাদিকরা দুটি ইউনিয়নের একাধিক গ্রামে গিয়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহম্মেদ, ফিল্ড অর্গানাইজার এম শাহজাহান আলী সাজু, রনি বিশ্বাস ও অ্যাকাউটেন্ট আকিয়া সুলতানা প্রমুখ।
ফাউন্ডেশনের পরিচালক শিবুপদ বিশ্বাস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, সংগঠনটি শেয়ার দ্য প্লাানেট অ্যাসোসিয়েশন জাপানের সহযোগিতায় এবং জাপান ফান্ড ফর গ্লোবাল এনভাইরনমেন্ট-এর অর্থায়নে কালীগঞ্জের সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের ২০টি গ্রামে কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রকল্পের আওতায় ৩ শ জন উপকারভোগীকে পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তির ব্যবহার, বোরোর পরিবর্তে রবি ফসলের চাষ বৃদ্ধি, ভেজানো শুকানো পদ্ধতিতে চাষ, জৈব সার ও বালাইনাশকের ব্যবহার, ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকের দক্ষতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকের সচেতনতা বৃদ্ধিসহ পানির অপচয় রোধ ও পারিবারিক কৃষি এবং সাধারণ কৃষকদের সাথে সরকারি কর্মকর্তাদের যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নের কাজ করছে।
কমেন্ট বক্স