বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজী বন্ধ করেছি

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২০ ইং
আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজী বন্ধ করেছি
চুয়াডাঙ্গায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে পৌর মেয়র জিপু নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিমনিময় সভা করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে তিনি এ সভা করেন। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘এই বাজারে এক সময় চাঁদবাজী করা হতো। মাকের্টে ঢুকে শুধু বলে যেত ‘ভাইয়ের নামে লিখে রাখেন’। আপনাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুরোনো সেই ইতিহাসকে স্মরণ করবেন। আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজী বন্ধ করেছি। ভাইয়ের নামে মাল নিয়ে যাওয়া বন্ধ হয়েছে। এখন আপনারা ব্যবসা করেও মজা পাচ্ছেন। শান্তিতে ব্যবসা করছেন। কেন এমন হতো, সে কথা আমার বলা লাগবে না। আপনারাই তা ভালো জানেন। তাই সে কথা আমি বলব না। কিন্তু আমি একটি কথা বলব, আপনারা শুধু বিবেচনা করবেন। আগের আর বর্তমানের পরিস্থিতি। আপনারা আগামী নির্বাচনে কাকে চান, সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনাদের একটি ভোটও অনেক মূল্যবান। তাই সেই মূল্যবান ভোটের মূল্য বুঝে ভোট দিবেন।’ তিনি আরও বলেন, ‘আমি মেয়র হিসেবে চুয়াডাঙ্গা পৌরসভার প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দিনরাত পরিশ্রম করেছি। সাধারণ মানুষের কথা ভেবেছি একজন সেবক হিসেবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন, আমি তাদের কথা ভেবেছি। উন্নয়নে চুয়াডাঙ্গা পৌরসভার আগের দিন আর বর্তমানকে তুলনা করলেই আপনারা সেটি বুঝবেন।’ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন করতে হলে জিপুকে পুনরায় মেয়র করতে হবে। জিপু পৌরসভার উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সে চুয়াডাঙ্গা পৌরসভায় যত উন্নয়ন করেছে, অত্র উন্নয়ন আর কেউ কখনো করিনি।’ জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফির উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া-বিয়ষক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সভাপতি জগলুর রহমান জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি নীল রতন শাহা, শামসুজ্জামান খোকন, মঈনুল ইসলাম ভাষা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, সেলিম রেজা, আবুল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক, কোষাধ্যক্ষ তইবুর রহমান জোয়ার্দ্দার বাবু প্রমুখ। মতবিনিময় সভায় জেলা দোকান মালিক সমিতি, বড় বাজার ব্যবসায়ী সমিতি, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, আবুল হোসেন মার্কেট, আব্দুল্লাহ সিটি, কেদারগঞ্জ বাজার কমিটি, রেল বাজার কমিটিসহ বিভিন্ন বাজারের দোকান মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ