ঝিনাইদহে আবাদী জমিতে খাল খননের প্রতিবাদে বিক্ষোভ
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে আবাদী জমিতে বিএডিসি কর্তৃক খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পরিষদ চত্বরে সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় সদর উপজেলার বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত-শত কৃষক অংশ নেন। বাগডাঙ্গা গ্রামের কৃষক মকলেচুর রহমান নামের এক কৃষক বলেন, চার গ্রামের মাঝে অবস্থিত বিলে বিএডিসি খাল খননের সিদ্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। নাচনা গ্রামের জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে আমাদের জমিতে ৩টি ফসল হয়। সরকার যে খাল খননের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের আমাদের জমির ফসল হবে না। অনেকেই ৫ বা ১০ কাঠা জমি আছে। সেখানে খাল খনন করা হলে অনেকে না খেয়ে মরবে।’ বিক্ষোভ থেকে কৃষকেরা খনন না করার দাবি জানান তারা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।
কমেন্ট বক্স