চুয়াডাঙ্গায় কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান চাঁদের উঠান বৈঠক
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক কামরুজ্জামান চাঁদ উঠান বৈঠক করেছেন। গতকাল সোমবার বিকেলে পৌর ৯ নম্বর ওয়ার্ড গুলশানপাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে মহল্লার নারীরা অংশগ্রহণ করেন। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক কামরুজ্জামান চাঁদ বলেন, ‘পৌরসভার এ মহল্লা অনেক অবহেলিত। দৃম্যমান কোনো উন্নয়ন এ মহল্লায় হয়নি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এ ওয়ার্ডে উন্নয়নের জোয়ার বইয়ে দেব। আমি আপনাদের এই মহল্লার সন্তান। তাই আমার বাকিটা জীবন আপনাদের সেবাই নিয়োজিত থাকতে চাই। আপনারা আমাকে সেই সুযোগ করে দিলে পৌর এলাকার মধ্যে এ ওয়ার্ডটি রোল মডেলে পরিণত করব, ইনশাল্লাহ।’
কমেন্ট বক্স