সোনায় দানায় সোনার ফসল
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২০
ইং
কেরু এ্যান্ড কোম্পানী উৎপাদিত জৈব সারে ব্যাপক সাড়া
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল:
দর্শনা কেরু চিনিকলের উৎপাদিত জৈব সার ‘সোনার দানা’ কৃষকদের জমিতে সোনা ফসল ফলাচ্ছে। দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী লিমিটেডের উৎপাদিত জৈব সার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, কেরু জৈব সার কারখানা একটি সরকারী প্রতিষ্ঠান। আমাদের কেরু চিনিকলের প্রেসমাট ও ডিস্ট্রিলারির বর্জ সমন্বয়ে সার উৎপাদিত হয়ে থাকে। গত বছর এ জৈব সার থেকে আমরা ৩২ লাখ টাকা মুনাফা অর্জন করেছি। সামনে ৩ হাজার মেট্রিক টন জৈব সার উৎপাদন করে এক কোটি টাকার টাকার মতো মুনাফা অর্জন করতে পারবো বলে আশা করছি। এই জৈব সার সোনার দানার গুণগত মানও ভাল, এলাকার চাষিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চাষিরা ধান, পাট, সবজি, মাল্টা, পেয়ারা, ড্রাগন, আঁখ, ভুট্টা, যে কোনো ফল ও ফুলসহ সবধরণের ফসলে এ সার ব্যবহার করে ভাল উৎপাদন পাচ্ছেন। বাংলাদেশের চাষিরা যাতে এ জৈব সার হাতের নাগালের মধ্যে পায় বাজারজাতকরণের মাধ্যমে সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি কোষাগারে রাজস্ব জমা দিয়ে রাজস্ব খাতেও আমরা অবদান রাখতে পারবো।
দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মহিরউদ্দিনের ছেলে শরিফুল ইসলাম বলেন, কেরু জৈব সার ব্যবহার করে ধান, পাট, আঁখ, ভুট্টা ও সবজি ফসলের ভাল উৎপাদন পাচ্ছি।
দুধপাতিলা গ্রামের আব্দুর রহমান বলেন, আমি ফলগাছ, ফুলগাছ ও সবজিতে কেরুর জৈব সার ব্যবহার করে খুব ভাল ফলাফল পেয়েছি। আমি এখন থেকে ‘সোনার দানা’ নামের কেরুর এই জৈব সার ব্যবহার করে যাবো।
কমেন্ট বক্স