বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমার অবৈধ কোনো সম্পদ নেই

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২০ ইং
আমার অবৈধ কোনো সম্পদ নেই
চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়ায় উঠান বৈঠকে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিকপাড়ায় উঠান বৈঠক করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল রোববার বিকেলে এলাকার মহিলাদের সাথে তিনি এই উঠান বৈঠক করেন। এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, আপনারা আমার ভালো লাগার জায়গা। আপনারা মা-বোন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি মেয়র জিপু। আগামীতেও মেয়র হবো কিনা, সেটাও আপনাদের দোয়া আর ভালোবাসা এবং আল্লাহতালার ইচ্ছা। আল্লাহ যাকে খুশি সম্মান দেন, আর যার কাছ থেকে খুশি সম্মান কেড়ে নেন। আল্লাহর এই সম্মান দেওয়া না দেওয়ার ব্যাপারটি নির্ভর করে মানুষের ভালো কাজ, সততার আর ভালো ব্যবহারের ওপর। আমি চেষ্টা করেছি সব সময় আপনাদের সাথে ভালো ব্যবহার করার। ভালো কাজ করা এবং সততার মাধ্যমে চলার জন্য। আমার পিতা একজন স্কুলশিক্ষক ছিলেন। ভোটের আগেও আমার পরিবারের ধন সম্পদ যেমন ছিলো। এখনো তেমনি আছে। আমার অবৈধ কোনো সম্পদ নেই। কোটি কোটি সম্পদও আমার নেই। একজন সাধারণ মানুষ হিসেবে, আগেও যেমন মিশেছি, মেয়র হওয়ার পরও আমি ঠিক তেমনি মিশেছি। আমি আপনাদের জিপু ছিলাম, আছি এবং থাকবো। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফিসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ