বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মধ্যরাতে বাড়িতে আগুন, চার লাখ টাকার ক্ষতি!

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২০ ইং
গাংনীতে মধ্যরাতে বাড়িতে আগুন, চার লাখ টাকার ক্ষতি!
গাংনী অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা ও মালামালসহ অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাড়ির মালিক সুজন। বাড়ির মালিক সুজন জানায়, স্ত্রী অসুস্থতার করেণে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ী জালশুকা গ্রামে ছিলেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন তার ঘরে আগুন লেগেছে। তাঁর ঘরের শোকেসে থাকা নগত ৩৮ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে, আগুন লাগার খবর পেয়ে বামন্দি ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। বামুন্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইছাহক আলী বিশ্বাস জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পরে আমরা আগুন নিয়ন্ত্রণে নিতে পারি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, আরপাড়া গ্রামে আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ