বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২০ ইং
ঝিনাইদহ র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে দুই কেজি গাাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় দুই কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাসুদ রানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পদ্মপুকুর গ্রামের উত্তরপাড়া আবুল কাশেমের ছেলে। পরে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ