বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে সুমন ইকবাল প্যানেল জয়ী

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে সুমন ইকবাল প্যানেল জয়ী
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক নির্বাচনে সুমন ইকবালের প্যানেল জয়লাভ করেছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিদ্যোৎসাহী সদস্য মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে সুমন ইকবাল প্যানেলের পুরুষ সদস্য পদে মো. হাবিব আবু আল সাদাত আম প্রতীকে ১৪৫, মহিলা সদস্য পদে মোছা. ফরিদা ইয়াসমিন বই প্রতীকে ১৬০ ও মোছা. রুবিনা আক্তার কবিতা হাতি প্রতীকে ১৫২ ভোট পেয়ে জয়লাভ করে। অপর দিকে নাগরিক উন্নয়ন পরিষদের পক্ষে আবু সাইদ হাতপাখা প্রতীকে ১৪৫ ভোট পেয়ে ১টিতে জয়লাভ করে এবং মাহাবুব আলম আনারস মার্কায় ১৪১ ও মহিলা অভিভাবক পদে ফারজানক ববি হারিকেন প্রতীকে ১৩১ ও উম্মে সালমা মই প্রতীকে ১৪৩ ভোট পেয়ে পরাজিত হয়। নির্বাচন প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালন করেন পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। সুমন ইকবাল প্যানেল জয়লাভ করার পর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দীন হেলা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা আদালতের পাপলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা রমজান আলী, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আকরাম হোসেন, সুমন ইকবাল, তরিকুল জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ