আলমডাঙ্গা রুপালী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৬-১১-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা রুপালী ব্যাংক স্থানান্তর ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা এ আর কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় ভার্চুয়াল মোবাইলের মাধ্যমে রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর। সহকারী হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ইমরান হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মহা-ব্যবস্থাপক হাবিবুর রহমান, সহকারী মহা-ব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম ও আলমডাঙ্গা রুপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান। সভা শেষে ফিতা কেটে রুপালী ব্যাংক শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন করেন মহা-ব্যবস্থাপক খুলনা সচীদ্র নাথ সমাদ্দার।
কমেন্ট বক্স