বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনেরহুদায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২০ ইং
সেনেরহুদায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রতিবেদক, উথলী: জীবননগরে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় পাঁচদলের এ খেলার আয়োজন করে উপজেলার সেনেরহুদা যুব সংঘ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সেনেরহুদা সুপারষ্টার ক্লাব ও মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাব। খেলায় ট্রাইব্রেকারে মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাব ৪-৩ গোল সেনেরহুদা সুপারস্টারকে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয়। খেলা শেষে সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলামের সভাপত্বিতে পুরষ্কার বিতরণ সভায় প্রধান অতিথি থেকে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার অ্যাড. শামসুল আরেফিন ভুট্টো, জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার শিক্ষক হুমায়ন কবির, সেনেরহুদা যুবসংঘের সাধারণ সম্পাদক আব্দুল হাই, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরমান আলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জয়নব বেগম, সাংবাদিক হাসান নিলয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক রাসেল হোসেন মুন্না, শহিদুল ইসলাম, আশাদুল হক, আজম, টোকন প্রমুখ। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাবলু মিয়া, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হাই ও মানি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ