বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে মাস্ক ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২০ ইং
মুজিবনগরে মাস্ক ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে মাস্ক ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাস্ক ব্যতীত কোন ক্রেতার নিকট পণ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয। এছাড়া অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কসমেটিকস, শিশু খাদ্য, ফলের দোকান ও হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রীসহ কোন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ