মেহেরপুরে সচিবের পক্ষ থেকে গৃহ উপহার পেলেন মীর সামছুল হক
- আপলোড তারিখঃ
১৫-১১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারি সচিবগণদের গৃহ উপহার পেলেন মীর সামছুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে মুজিবশতবর্ষ স্মরণীয় করে রাখার প্রয়াসে সরকারের প্রত্যেক সচিব নিজস্ব অর্থায়নে দুটি পরিবারকে পূর্ণবাসনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছমা খাতুন সদর উপজেলা পিরোজপুর গ্রামে মীর সামছুল হকের একটি বাড়ি নির্মাণ করে দিলেন। এই সেমি পাকা বাড়ির জন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। মুজিবশতবর্ষে অসহায়, ভূমিহীন, গৃহহীনদের বাঁচতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মীর শামছুল হক।
এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বাড়ি উদ্বোধন অনুষ্ঠানে জুম ভিডিও এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুরে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ইউপি সচিব এরশাদ আলীসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
কমেন্ট বক্স