বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিনামূল্যে প্রান্তিক চাষীদের মধ্যে ধান বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় বিনামূল্যে প্রান্তিক চাষীদের মধ্যে ধান বীজ বিতরণ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর সৌজন্যে সদর উপজেলার ২২২ জন প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ `তেজ গোল্ড` বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে জার্মানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর নিজস্ব হাইব্রিড 'তেজ গোল্ড' ধান বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২২২ জন প্রান্তিক চাষীর মাঝে তিন কেজি হারে মোট ৬৬৬ কেজি ধান বিনামূল্যে বিতরণ করা হয়। বায়ার ক্রপসায়েন্স লিমিটেড কুষ্টিয়া রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. মতিনুর রহমানের সভাপতিত্বে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) তালহা যুবায়ের মাসরুর। বিশেষ অতিথি ছিলেন, বায়ারের স্থানীয় পরিবেশক মেসার্স জমির ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. জমির আলী, চুয়াডাঙ্গা টেরিটোরির টেরিটোরি অফিসার কৃষিবিদ নাফিস মাহদী বসুনিয়া। এসময় অনেক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ