বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২০ ইং
ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ র‌্যাব-৬ এর মাদক নিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যকসায়ী সাদ্দাম হোসেন আটক হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় কোটচাঁদপুরের বাগডাঙ্গা গ্রামের সাইনবোর্ড বাজার থেকে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যকসায়ী সাদ্দাম হোসেন আটক করে। আটককৃত ব্যক্তি যশোর জেলার চৌগাছি থানার হাজীপুর গ্রামের সেলিম উদ্দীনের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আটক আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানায় হস্তান্তর করে তাঁর বীরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ