সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথক ভাবে এ দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনা করেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা সদর থানার মাখালডাঙ্গা-দীননাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জেলা যুবদলের সদস্য মহিবুল রহমান মাহাবুবের আয়োজনে গাইদঘাটে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহাফিলে দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নূরগনী সামদানী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা হানেফ আলী, আনোয়ার মেম্বার, সানোয়ার হোসেন সানু, করম আলী, আব্দুস সালাম, জাভেদ আলী, আশরাফুল, নজরুল ইসলাম, আবদুল সাত্তার, সাইদুর, জিয়া, মজনু, আব্দুল রহমান প্রমুখ।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর আলমডাঙ্গা স্টেশনপাড়া দেওয়ানবাগী মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন এক্সচেঞ্জপাড়া জামে মসজিদের পেশ ইমাম হারিস মাহমুদ।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি শামসুল হক ঝন্টু, জেলা ছাত্রদলের নেতা এমএইস মোস্তফা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রুবেল হাসান, তুহিন ইসলাম, আবিদ হাসান, জেলা যুবদল নেতা নাজমুল, মুন্সিগঞ্জ চেয়ারম্যান আমিনুল হক রোকন, সরাজ, মোমিনপুর ইউনিয়ন যুবদলের নেতা হাসান মালিক ও মজিবুল হক। দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদন মখলেছুর রহমান মুকুল, সদস্য খাইরুল আলম, সমসের, সুমন, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক হাফিজুর হক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা বাবু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টগর, রহিম, কামরুল, মাসুদ রানা, সরকারি কলেজ শাখার ছাত্রদল সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, সাহাবুল, শরিফুল, তরিকুল, মামুন, জন্টু, সাইদুর, রিংকু, মিঠু, আব্দুস সামাদ প্রমুখ।