চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিকের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৪-১১-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলার শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে গতকাল শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়া রাশেদ আল আসলী জামে মসজিদে ও পরে বিকেলে আছরের নামাজের পর চুয়াডাঙ্গা শহরের কোর্ট জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল স্বপন, মরহুমের বড় ছেলে আনোয়ারুল হক মালিক, ছোট ছেলে সাংবাদিক হুসাইন মালিকসহ সাংবাদিক-সামাজিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের সম্মানিত ঈমাম মুফতি রুহুল আমীন। সামাজিক ও শারীরিক দূরত্ব মেনেই দোয়া অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, মরহুম আজিজুর রহমান মালিক ২০০০ সালের ১২ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী থেকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অবসর নেন। মরহুম আজিজুর রহমান মালিক সংসার জীবনে ৭ ছেলে ও ১ মেয়ের পিতা ছিলেন।
কমেন্ট বক্স