দামুড়হুদার নাটুদাহ ও নতিপোতার নবনির্বাচিত ইউপি মেম্বারদের শপথ গ্রহণ
- আপলোড তারিখঃ
১৩-১১-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নাটুদাহ ও নতিপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বচিত সদস্যগণ শপথ গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল দামুড়হুদা উপজেলা পরিষদ কক্ষে দুই ইউনিয়নের ২৪০জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
জানা যায়, গত ২৭ শে ফেব্রুয়ারি তারিখে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ও নতিপোতা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নাটুদাহ ও নতিপোতা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ৬ জন এবং বারও ১৮জন সদস্য নির্বাচিত হন। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও প্রশসানিক কর্মকর্তা জিন্নাত উপজেলা সমবায় অফিসার হারুন-অর রশিদ, নাটুদাহ ইউনিয়নের ১নং সংরক্ষিত আসনের রিজিয়া খাতুন, ২নং সংরক্ষিত আসনের বেলি খাতুন, ৩নং সংরক্ষিত আসনের লাকি খাতুন, ১নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য আনিছুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য ছানারুল ইসলাম, ৪নং ওয়ার্ড সদস্য জিলন আলি, ৫নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য কেরামত আলি, ৭নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান, ৮নং ওয়ার্ড সদস্য সাখাওয়াত হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য বশির আলি ও নতিপোতা ইউনিয়নের ১নং সংরক্ষিত আসনের নাছরিন খাতুন, ২নং সংরক্ষিত আসেনের কাকলী খাতুন, ৩নং সংরক্ষিত আসনের হালিমা খাতুন, ১নং ওয়ার্ড়ের সদস্য মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন, ৪নং ওয়ার্ড়ের সদস্য মতিয়ার রহমান, ৫নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের সদস্য পিজির উদ্দীন, ৭নং ওয়ার্ড সদস্য শওকত আলি, ৮নং ওয়ার্ড়ের সদস্য মফিজুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য নজরুল প্রমুখ।
কমেন্ট বক্স