কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আপলোড তারিখঃ
১৩-১১-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার, বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে ২০২০-২০২১ অর্থ বছরে ভুট্টা, সরিষা, পেয়াজ, গম, বোরো ধান এবং গ্রীষ্মকালীন মৃগ উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ। এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। অনুষ।ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭ হাজার ৩শ ৫০জন প্রান্তিক কৃষকের মধ্যে ভুট্টা, সরিষা, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
কমেন্ট বক্স