আলমডাঙ্গায় ব্লাক বেঙ্গল গোটের খামার স্থাপনে আলোচনা সভা
- আপলোড তারিখঃ
১৩-১১-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে শতবর্ষ ব্লাক বেঙ্গল গোটের খামার স্থাপন উদ্যোগ সফল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। সভায় বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সোনালী ব্যাংকের প্রতিনিধি, অগ্রণী ব্যাংকের প্রতিনিধি, কর্মসংস্থান ব্যাংকের প্রতিনিধি, একটি বাড়ী একটি খামারের ম্যানেজার, ব্রাকের প্রতিনিধি প্রমুখ। সভায় আলমডাঙ্গা ২৫ টি বেঙ্গল গোটের খামার তৈরির পরিকল্পনা করা হয়। কোন উদ্যক্তা এগিয়ে আসলে তাকে স্বল্প সুদে ঋন সুবিধা দিয়ে বেঙ্গল গোটের খামার করতে সহায়তা করা হবে এবং প্রাণিসম্পদ বিভাগ সার্বক্ষনিক তাদের পাশে থাকবে।
কমেন্ট বক্স