চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে উপলক্ষে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
১৩-১১-২০২০
ইং
শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ০৭ ওয়ার্ডের এতিমখানাপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. মুকুল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, অটোবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন আখিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আলতাব মিয়া, শাহিন স্যার, টিপু মিয়া, সালাম, রাজা, সাইদুর, ইছাহাক, মাটি, আসান, আঞ্জি, অঞ্জনা, সেলিনাসহ এলাকাবাসী। মতবিনিময় সভাটির সঞ্চালনা করেন ০৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. এনামুল হক।
কমেন্ট বক্স