বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধার করল ডিবি পুলিশ

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধার করল ডিবি পুলিশ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধার করে দিলো জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার উদ্ধারকৃত মোবাইলটি তাঁর হাতে ফিরিয়ে দেন ডিবি পুলিশ সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা বড় বাজার হাজরাহাটি স্টোরের সত্বাধিকারী মো. আলাউদ্দিনের দোকান থেকে ঐটঅডঊও ণ৫ ২০১৯ মোবাইল হারানোর বিষয়ে চুয়াডাঙ্গা থানার জিডি করেন ও মোবাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট অনুরোধ করেন। পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে উন্নত প্রযুক্তি (সিডিআর অ্যানালাইসিস) ব্যবহার করে ডিবি পুলিশের এএসআই রজিবুল হক হারানো মোবাইল সেটটি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনগ্রাম থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। হারানো মোবাইলটি ফেরত পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. আলাউদ্দিন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ