বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের রোগমুক্তি কামনায় আলমডাঙ্গায় বিশেষ দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আছর নামাজের পর আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, চুযাডাঙ্গা জেলা বিএনপি নেতা প্রার্থী শরীফুজ্জামান শরীফ কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা কলেজপাড়া জামে মসজিদের খতীব মুফতি মাহাদি। এসময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা বিএনপি নেতা শরীফুল ইসলাম শরীফ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি শামসুল হক ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, মোমিনপুর ইউনিয়ন যুবদল নেতা হাসান মালিক, মজিবুল হক, শান্তি, মাসুদ পারভেজ লিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, রোকোনুজ্জামান সোহাগ, চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, সুমন হোসেন, আব্দুস সালাম শাহ, জুলহাস, শামিম, সালাম, সুইট, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, সদস্য আলতাব, যুগ্ম আহবায়ক হাফিজু রহমান, ছাত্রদলের মাসুদ রানা, যুগ্ম আহবায়ক, মামুনুর রশিদ, রাজিব, হাসান। পৌর ছাত্রদল নেতা মাহমুদুল হক, আতিক হাসনাত রিংকু, হাবিবুর রহমান রাজু, তানভীর রহমান, রকি, জুয়েল, তন্ময়, লিমন, রাসেল, ফাহমিদ আহমেদ, হিমেল বিশ্বাস, শান্ত, উজ্বল, পলাশ, সাকিব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ