দুজন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
- আপলোড তারিখঃ
১২-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচন
শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শূন্যপদে উপ-নির্বাচনে বদ্যিনাথপুরের মিজানুর রহমান ও যাদবপুরের আসাদুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বুধবার আলমডাঙ্গা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। জেলা পরিষদ উপ-নির্বাচন-২০২০ রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ গত ৩ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ১৫ নভেম্বর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৪ নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ১০ডিসেম্বর। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আসাবুল হক ঠান্ডু সম্প্রতি করোনায় মৃত্যুবরণ করেন। ওই শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কমেন্ট বক্স