পৌর উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলবো
- আপলোড তারিখঃ
১২-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গায় এনজিও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার
শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেছেন‘ আসন্ন পৌরসভা নির্বাচনে যোগ্য দক্ষ ও শিক্ষিত মানুষকে চেয়ারে বসান তাহলে পৌরসভাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবো। সব শ্রেণি-পেশার মানুষের সাথে আপনাদের সুসম্পর্ক আছে। আমাকে পেছনে ফেলে দেবেন না। আগামী দিনে আপনাদের সাথে নিয়ে পথ চলবো। পৌর উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলবো।’ গতকাল বুধবার বেলা ১১টায় শহরের রেডচিলি রেষ্টুরেন্টে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার এসব কথা বলেছেন।
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন হেলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা শহিদুল ইসলাম শাহান। মতবিনিময় সভায় পাশের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, জীবন তরীর আব্দুল করিম, বহুমুখি মানব কল্যাণ সংস্থার নাসির উদ্দিন জোয়ার্দ্দার, বালিকা এতিমখানার মো. হানিফ, হোপের মো. হাসান, শুভেচ্ছার আনারুল হক, শিরাকের লুৎফর রহমান, ডেয়ারের আলাউদ্দিন ওমর, স্যোশাল-এর সালাউদ্দিন বিশ্বাস, হেলথ এডুকেশনের ডা. নুর আলম আকাশ, জয়-বিজয়ের আফরোজা পারভিন, সন্ধানীর নুরুন্নাহার কাকলি, ওয়েভ ফাউন্ডেশনের আব্দুস সালাম সৈকত, রিসোর দারুল ইসলাম ও সৃষ্টির নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন বক্তব্য রাখেন। এসময় এনজিও কর্মকর্তা পাশের জেড আলম, রিসোর আদিল হোসেন, ধুমকেতুর আরিফুল ইসলাম, প্রত্যাশার রুবিনা খাতুন, কমপেক্টের মো. কামরুজ্জামান, আলোর মুখের মো. জিন্নাহ, বন্ধনের কনক, অন্বেষার লিজা হুসাইন, জাগ্রত’র মোছা. নাহার ও মাঝেরপাড়ার ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যে প্রার্থী কাজের মানুষ তাকে কাছে আনতে হবে। আমার কাছে কোনদল মত নেই। সবদলের মানুষই আমার কাছে সমান। কারণ ২নং ওয়ার্ডে কাউন্সিলর রেজাউল হক রেজা ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন দুজনেই বিএনপি নেতা ছিলেন। আমি কিন্তু সেটা ভাবিনি। রেজার মৃত্যুর পর তার ছেলেকে আামি পৌরসভার সম্মানীর টাকা দিয়ে লেখাপড়া সম্পন্ন করেছি। লিটনের মৃত্যুর পর তাঁর স্ত্রী বর্তমান কাউন্সিলর নাজরিন পারভিন মলি আমাকে জানায় লিটন লোন করেছেন। সেই লোনও আমি কিস্তিতে পরিশোধ করছি। মেয়র পদে নির্বাচিত হলে চুয়াডাঙ্গা পৌরসভাকে সবশ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে নিয়ে পৌর উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। সেকাজে আপনাদের সার্বিক সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি।
কমেন্ট বক্স