বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভায় একটিও কাচাঁ রাস্তা থাকবে না

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গা পৌরসভায় একটিও কাচাঁ রাস্তা থাকবে না
সিএন্ডবি পাড়ায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, চুয়াডাঙ্গা পৌরসভায় একটিও কাচাঁ রাস্তা থাকবে না। উন্নয়ন ছোঁয়া লাগছে সব স্থানে। আমি পৌরসভার মানুষের উন্নয়ন চাই। নাগরিক সেবার মান বৃদ্ধি করতে আমি বদ্ধপরিকর। যত বাঁধায় আসুক না কেন, কোনোভাবেই উন্নয়নমূলক কাজে আমি পিছ পা হবো না। চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে আগে কখনো যা হয়নি, এখন তা হচ্ছে। উন্নয়নমূলক কাজের হিসেবে নতুন ইতিহাস তৈরি হয়েছে। আমার পরিষদের মাধ্যমে সর্বোচ্চ টাকার কাজ হয়েছে। আরও যে পরিমাণে কাজ আসছে, তা নতুন ইতিহাসের জন্ম দিবে। গতকাল বুধবার বিকাল চারটায় চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সিএন্ডবি উত্তর পাড়ায় আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি। এ সময় পৌর মেয়র আরও বলেন, কোনো এলাকা অন্য একটি এলাকা থেকে পিছিয়ে থাকবে না। প্রত্যেকটি এলাকা হবে ডিজিটাল। আধুনিকমানের সকল সুবিধা দেওয়া হবে। আমি যেটুকু সময় পেয়েছি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, তাই এই এলাকায় ড্রেন হয়েছে। এখন রাস্তা হচ্ছে। আল্লাহর রহমতে আমি যদি আবার সুযোগ পাই, তবে ইনশাল্লাহ মানুষের প্রত্যেকটি স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, সিএন্ডবি জামে মসজিদের সাধারণ সম্পাদক ওমর মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ঠিকাদার মতুর্জা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মো. মতুর্জা, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াশিম, ইছানুল, সোহেল, ইছানুল, সাব্বির, আশাদুল, স্থানীয় বাসিন্দা কলম, আসাদুল, কচি, পচা, বিপ্লব, ইছাহাক মাস্টার, বাবুল আক্তার, মহর আলী, ফরজ, সাঈদ, আবিবর, টুকটুকি মন্ডল, কপিল উদ্দীন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ