ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান সচিব মুজিবুর রহমান হাওলাদারের : মুজিবনগরে ভ্রাম্যমাণ ভূমি সেবা ষ্টল পরিদর্শন
- আপলোড তারিখঃ
০৫-০৪-২০১৭
ইং
মুজিবনগর অফিস: ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সকল ইউনিয়ন ভূমি অফিস সাধারণ জনগনকে ভ্রাম্যমাণ ভূমি সেবা প্রদান করছে। ভ্রাম্যমাণ ভূমি সেবা জনগন ঠিকমত পাচ্ছে কিনা সেগুলো দেখার জন্য ষ্টল পরিদর্শন করলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান সচিব মুজিবুর রহমান হাওলাদার। গতকাল বুধবার বিকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন ভুমি সেবা ষ্টল পরিদর্শনে এলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ আহম্মেদ, নির্বাহী ম্যাজেট্রেট নুর আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
কমেন্ট বক্স