প্রত্যেকদিন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হচ্ছে
- আপলোড তারিখঃ
১১-১১-২০২০
ইং
চুযাডাঙ্গার মাঝেরপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের মাঝেরপাড়ায় রাস্তার দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন পিচকরণ (কার্পেটিং) রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, পৌর এলাকার প্রত্যেকটি পাড়া-মহল্লায় উন্নয়নমূলক কাজ চলছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি রাস্তা ও ড্রেনের উন্নয়ন করা হচ্ছে। অনেকেই নিজ নিজ এলাকার রাস্তার কথা বলছেন। আসলে, একটু ভালো ভাবে লক্ষ করলেই দেখবেন, একে একে সব স্থানেই কাজ শুরু হচ্ছে। প্রত্যেকদিন কোথাও না কোথাও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হচ্ছে। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করছি, আপনাদের ভালো এবং উন্নতমানের সেবা দেওয়ার জন্য।
উদ্বোধনকালে পৌর মেয়র আরও বলেন, সামনে নির্বাচন। আপনারা ব্যবহার, সততা ও মানবীয় গুনাবলী দেখেই নিজেদের মূল্যবাদ ভোট দিবেন। একজন মেয়রের কাছে আপনারা সবার আগে ভালো ব্যবহার আশা করেন। যাতে তাঁর কাছে নিজের সমস্যার কথা বলতে পারেন। আমি আপনাদের কথা শুনি। সব সময় চেষ্টা করি ভালো ব্যবহার করতে। এই যে কাজগুলো হচ্ছে, আপনারাই তো বলেছিলেন এই সমস্যার কথা। সব সমস্যার কিন্তু পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। আমি আগেও বলেছি, চুয়াডাঙ্গা পৌরসভার কোনো কর্মচারীর বেতন বাকী নেই। কিন্তু কেউ কেউ তারপরও মিথ্যা বলে বেরাচ্ছে। তাঁদের কথায় কান দিবেন না।
উদ্বোধকালে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা পৌর সভার কাউন্সিলর জাহাঙ্গির আলম খোকন, সুলতানা আরা বেগম রত্না, উপ-সহকারি প্রকৌশলী আনিসুজ্জামান, ঠিকাদার সুলতান এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী সুলতান মাহমুদ দীপন, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ও জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি খালিদ হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শামসুজ্জোহা, আসাদুজ্জামান সবুজ, মামুন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা আকিব জাবেদ, রকিব, সানজীদ, স্থানীয় বাসিন্দা ও কেনায়েত আলী দরগাহ শরীফের পীর শহিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা নইমুদ্দিন, সেলিম, হাসেম আলী, গোলাম, আশাবুল, স্বপন, বেনজির, হাবিবার, সাইদুর, ফয়জুর, ইদু প্রমুখ।
কমেন্ট বক্স